
দিবানিশি কাঁপছে মানুষ
কাঁপছে শীতে দেশ,
ঠান্ডা হাওয়া কনকনে শীত
এই তো মাঘের বেশ।
প্রভাত রবি পড়ল ঢাকা
কুজঝটিকার ঘোরে,
পাতায় পাতায় শিশির নীহার
পড়ছে হিমেল ভোরে।
হিমেল বাতাস শীতের জ্বালা
বাড়ছে দিনে দিনে,
অসহায় মানুষ কাঁপছে শীতে
গরম কাপড় বিনে।
ভেজা ভেজা শিশির ছোঁয়ায়
গা শিউরে ওঠে,
একটুখানি রোদের আশায়
খোকাখুকি ছোটে।
শীতের ভয়ে লুকিয়ে এখন
থাকছে বনের বাঘ,
নাও না বিদায় এবার তুমি
শীতের মাসী মাঘ।



