কবিতাসাহিত্য

তবু শূন্য ঘরে ফিরি

আয়শা সাথী


মানুষ হারায়
যতটা না প্রয়োজনে, তারচেয়ে বেশি অবহেলায়।
বিদায়ের দায় থেকে অবমুক্তি নিয়ে
আচমকা কারণে কি অকারণে হারায়!

যবে আপন মানুষটা হারায়,
ঐ মায়াজাল কাটতে যত না কষ্ট
তার চেয়ে সহস্রগুণ হৃদ-বিদারী আহাজারি
চেনা ঘরে তারে হাতরে ফিরতে,
যে ঘরে মানুষটাই আর নেই।

যে আর ফিরলো না,
সে বোধহয় বেঁচেই গেল।
অথচ বেঁচে থেকেও নিত্য খুন হই আমি
স্বর্গ-নরক হিসেব নিকেশের মাপকাঠিতে
মানুষটাকে দাঁড় করিয়ে
আমার আমরণ বাস জ্বলজ্যান্ত চিতায়।
তবু ভীষণ অবসাদে বিষণ্ণ পদযুগল বয়ে
শূন্য ঘরটাতেই ফেরে জীবন্ত শবখানা।

যার মানুষখানা হারায়,
সে-ই বোঝে, সে-ই টের পায়…
অপূর্ণ বাকি দুনিয়া বোঝার ছল করে মাত্র!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension