
মূল: ইউনুস এমরে
ভাষান্তর: সুনান খান
তুমি এবং তোমার ভালোবাসা আমাকে আমার কাছ থেকে বহু আগেই কেড়ে নিয়েছে,
এখন আমি উপলব্ধি করি, আমার তোমাকেই দরকার, শুধু তোমাকে
আমার গত হয়ে যাওয়া দিনগুলো পুড়েছে, আমি এখন উপলব্ধি করি,
তুমি আমার প্রিয়জন, আমার তোমাকে দরকার, শুধু তোমাকে
আমি কিভাবে তোমার অনুপস্থিতি সহ্য করতে পারি?
ইদানিং কোনো কিছুতেই খুশি হতে পারি না আর; আমি শুধু তোমার প্রেমেই যাবতীয় সান্ত্বনা পাই,
আমার তোমাকে চাই, শুধু তোমাকেই।
⬤ ইউনুস এমরে (১২৩৮-১৩২০) ছিলেন একজন তুর্কি সুফি আধ্যাত্মবাদী কবি যিনি আনাতোলিয়ার সংস্কৃতিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছেন। তিনি প্রাচীন আনাতোলীয় তুর্কি ভাষায় তার লেখা লিখেছেন, যা আধুনিক তুর্কি ভাষার প্রারম্ভিক পর্যায় হিসেবে পরিগণিত হয়। ইউনেস্কো সাধারণ সম্মেলনে ১৯৯১ সালকে এমরের ৭৫০তম জন্মদিন উপলক্ষে আন্তর্জাতিক ইউনুস এমরে বর্ষ হিসেবে ঘোষণা করে সর্বসম্মতিক্রম একটি প্রস্তাব পাস করা হয়।



