
এম সোলায়মান জয়
বইমেলাতে বই উঠেছে
নতুন নতুন বই
মা বলেছে বই নাকি হয়
জ্ঞানের প্রথম মই।
মজার মজার গল্প আরও
কত্তো মজার ছড়া
নতুন বইয়ের সুবাস মেখে
আনন্দেতে পড়া।
ছড়ায় ছড়ায় কাটবে বেলা
গল্প পড়ব রাতে
পড়ে অনেক জ্ঞান বাড়াবো
মজা পাব সাথে।
আসো সবাই বই কিনতে
বইমেলাতে যাই
জ্ঞান বাড়াতে বেশি বেশি
বই পড়াটা চাই।



