আন্তর্জাতিক

পাকিস্তানের নির্বাচন: আফগান ও ইরান সীমান্ত বন্ধ

পাকিস্তানের চলমান ভোটগ্রহণ উপলক্ষে প্রতিবেশী আফগানিস্তান ও ইরানের সঙ্গে সব সীমান্ত সাময়িক বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাকিস্তানে নির্বাচন উপলক্ষে সারা দেশে নিরাপত্তা বাহিনীর প্রায় ৬ লাখ ৫০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে নিয়মিত সেনা, পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য রয়েছে।

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য এত বেশি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। তার পরও ভোটগ্রহণ উপলক্ষে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সারা দেশে মোবাইল সেবা স্থগিত করা হয়েছে। তবে ওয়াইফাই সেবা এখন পর্যন্ত চালু আছে।

এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভোট কেন্দ্র করে দেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। তাই সারা দেশে মোবাইল সেবা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচনের আগের দিন বুধবার বেলুচিস্তানে জোড়া বোমা বিস্ফোরণে অন্তত ২৮ ব্যক্তি নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকাল ৫টা পর্যন্ত। এবার দেশটিতে প্রায় ১২ কোটি ৮০ লাখ ভোটার। এর প্রায় অর্ধেকের বয়স ৩৫-এর নিচে।

প্রার্থী ৫ হাজারের বেশি। নারী ৩১৩ জন। ৯০ হাজার ৬৭৫ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

পাকিস্তানের এবারের নির্বাচনকে দেশটির ইতিহাসে সবচেয়ে ‘কম গ্রহণযোগ্য’ বলে উল্লেখ করা হয়েছে বিবিসির প্রতিবেদনে।

সূত্র: আলজাজিরা, দ্য ডন

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension