বিনোদন

ভুল চিকিৎসায় মারা গেলেন আমির খানের ‘দঙ্গল’ কন্যা

মাত্র ১৯ বছর বয়সে মারা গেলেন আমির খানের ‘দঙ্গল’ কন্যা সুহানি ভাটনগর। তিনি ‘দঙ্গল’ ছবিতে আমির খানের মেয়ে ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করেছিলেন।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিল্লিতে তে মৃত্যু হয়েছে সুহানি ভাটনগরের। মাত্র ১৯ বছর বয়সেই চলে যেতে হল তাকে।

হিন্দি দৈনিক জাগরণ এক প্রতিবেদনে জানিয়েছে, কিছুদিন আগেই অভিনেত্রী সুহানি ভাটনাগরের পা ভেঙে যায়। তার চিকিৎসা চলছিল। সেই চিকিৎসার জন্য বেশিকিছু ওষুধ খেয়েছিলেন তিনি। ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে তার শরীরে তরল পদার্থ জমতে হতে শুরু করে। আর সেটাই সুহানির এই অকাল মৃত্যুর কারণ।

জানা গেছে, চিকিৎসার জন্য বেশ কিছুদিন ধরে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন সুহানি। শনিবার ফরিদাবাদেই তার শেষকৃত্য সম্পন্ন হয়।

প্রসঙ্গত, ‘দঙ্গল’ ছবিতে কিশোরী ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন সুহানি। ছবিতে সুপারস্টার আমির খান, সাক্ষী তানওয়ার, ফতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা এবং জাইরা ওয়াসিমের সঙ্গে কাজ করেছিলেন তিনি। এছাড়াও বেশকিছু টিভি বিজ্ঞাপনেও অভিনয় করেছিলেন সুহানি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension