ভারতরাজনীতি

কংগ্রেসকে কঠোর শর্ত দিল সমাজবাদী পার্টি

আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে মাত্র ১৫টিতে কংগ্রেসকে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তাব দিয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। উত্তর প্রদেশে দলটির সমর্থন পেতে চাইলে কংগ্রেসকে এই শর্ত মানতে হবে। অন্যথায় সমাজবাদী পার্টি ইন্ডিয়া জোট ত্যাগ করবে বলে জানিয়েছে দলীয় সূত্র।

এর আগে নির্বাচনে বিজেপির আধিপত্যের ইতি টানতে কংগ্রেসের নেতৃত্বে বেশ কয়েকটি দল মিলে ইন্ডিয়া নামের জোট গঠন করে।

কিন্তু আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস ও শরিকরা মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় ইন্ডিয়া জোট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কি না, তা এখনো স্পষ্ট নয়। নির্বাচনের আগে সমাজবাদী পার্টির দেওয়া নতুন শর্তকে কংগ্রেসের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পুরো ভারতে মাত্র ৫২টি আসনে জয় পায় কংগ্রেস। আর উত্তর প্রদেশে মাত্র একটি আসন পায় দলটি।

এমনকি দলটির শীর্ষ নেতা রাহুল গান্ধী আমেথি আসনে বিজেপির স্মৃতি ইরানির কাছে পরাজিত হন। সেবার কংগ্রেসের প্রতি সৌজন্যতা দেখিয়ে রায়বারেলি ও আমেথিতে প্রার্থী দেয়নি সমাজবাদী পার্টি। তবে এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। কংগ্রেসকে মাত্র ১৫টি আসনে লড়াইয়ের প্রস্তাব দিয়েছে অখিলেশ যাদবের দল।

কংগ্রেস এর চেয়ে বেশি আসনে লড়াই করলে সমাজবাদী পার্টি জোটে থাকবে না।

দলটি বলেছে, তারা কংগ্রেসের জবাবের অপেক্ষায় আছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভারত জড়ো ন্যায়যাত্রা’য় সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব অংশ নেবেন কি না, তা আসন ভাগাভাগির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। অখিলেশ যাদব বলেন, ‘আমরা কয়েক দফায় আলোচনা করেছি, তালিকা বিনিময় করেছি। আসন ভাগাভাগি হয়ে গেলে সমাজবাদী পার্টি ন্যায়যাত্রায় অংশ নেবে।’

সূত্র: এনডিটিভি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension