আন্তর্জাতিক

নাভালনির স্ত্রী সংগ্রাম চালিয়ে যাবেন

প্রয়াত বিরোধী রুশ নেতা আলেক্সাই নাভালনির ‘সংগ্রাম’ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তাঁর স্ত্রী ইউলিয়া নাভালনায়া। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গতকাল সোমবার ইউরোপীয় মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। সেখানে তিনি ইইউ কর্মকর্তাদের ফরেন অ্যাফেয়ার্স কাউন্সিলের আলোচনায় যোগ দেবেন। এক ভিডিও বার্তয়া ইউলিয়া তাঁর পাশে দাঁড়াতে সমর্থকদের প্রতি আহবান জানিয়েছেন।

পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত নাভালনির (৪৭) মৃত্যুর খবর গত শুক্রবার জানায় রুশ কারা কর্তৃপক্ষ।

কারা কর্তৃপক্ষ জানিয়ে ছিলেন, আর্কটিক সার্কেলের অভ্যন্তরে মস্কো থেকে ২০০০ মাইল (১২০০ কিলোমিটার) উত্তর-পূর্বে খার্পের জেল কলোনিতে হাঁটার সময় চেতনা হারানোর পর নাভালনি মারা যান। তবে সোমবার প্রকাশিত একটি ভিডিওতে ইউলিয়া নাভালনায়া বলেন, তিন দিন আগেই পুতিন আমার স্বামী অ্যালেক্সি নাভালনিকে হত্যা করেছিলেন। তিনি আরো জানান, অ্যালেক্সি তিন বছর যন্ত্রণা ও নির্যাতনের পর জেল কলোনিতে মারা যান।

পুতিনের বিরুদ্ধে লড়াইয়ে এক দশকেরও বেশি সময় ধরে তার স্বামীর পাশে থাকা ইউলিয়া নাভালনায়া তার অসমাপ্ত কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

তিনি বলেন, অ্যালেক্সির জন্য এবং নিজেদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি আমরা করতে পারি তা হলো লড়াই চালিয়ে যাওয়া, আগের চেয়ে মরিয়া হয়ে আরও প্রচণ্ডভাবে। যুদ্ধের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার, সুষ্ঠু নির্বাচন এবং বাকস্বাধীনতার জন্য লড়াই করার, আমাদের দেশকে ফিরিয়ে নেওয়ার জন্য লড়াই করার প্রতিটি সুযোগকে কাজে লাগাতে হবে।

নাভালনির মৃত্যুর তদন্ত চলছে বলে জানা গেছে।

কিন্তু পশ্চিমা সরকারগুলো পুতিনকে এ মৃত্যুর জন্য দায়ী করে নিন্দা জানিয়েছে। এদিকে রাশিয়ার সরকার এখন পর্যন্ত নাভালনির মরদেহ তার মা এবং আইনজীবীর কাছে হস্তান্তর করতে অস্বীকার করছে।

সূত্র: বিবিসি, এনডিটিভি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension