যুক্তরাষ্ট্র

সাউথ ক্যারোলাইনায় নিকি হ্যালিকে হারালেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থিতার দৌড়ে আরো এক ধাপ এগিয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রাথমিক বাছাইয়ে গতকাল শনিবার নিকি হ্যালিকে সহজেই হারিয়েছেন তিনি। স্থানীয় সময় শনিবার এ ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। খবর রয়টার্স।

গণমাধ্যমটি জানায়, ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন ও তিনি ফের প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে ‘অরাজকতা’ সৃষ্টি হবে দাবি করে জোরালো প্রচারণা চালিয়েছিলেন নিকি। কিন্তু তার সেসব দাবি যে রিপাবলিকান শিবিরে খুব একটা প্রভাব ফেলতে পারেনি, তা প্রাথমিক ভোটের ফলাফলেই স্পষ্ট। তাৎক্ষণিকভাবে সাউথ ক্যারোলিনায় ট্রাম্পের জয় ব্যবধান জানা যায়নি। তবে সেটি বেশ বড় হবে বলেই ধারণা করা হচ্ছে। এর আগের চারটি অঙ্গরাজ্যে অনুষ্ঠিত রিপাবলিকান পার্টির প্রাথমিক প্রার্থী নির্বাচনেও বড় জয় পেয়েছিলেন ৭৭ বছর বয়সী এ নেতা। এবার নিজের জন্মস্থানেই ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে মনোনয়ন পাওয়ার দৌড়ে অনেকটাই পেছনে পড়লেন নিকি হ্যালি।

জয়ের পর সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘রিপাবলিকান পার্টি এখন যেমন আছে, আমি কখনোই তেমন ঐক্যবদ্ধ দেখিনি।’ ৩০ মিনিট ধরে দেয়া ওই বক্তব্যে ট্রাম্প একবারও হ্যালির নাম উল্লেখ করেননি।

এডিসন রিসার্চের জরিপ অনুসারে, সাউথ ক্যারোলাইনায় ট্রাম্প পেয়েছেন ৬৩ শতাংশ আর নিকি হ্যালি পেয়েছেন ৩৬ দশমিক ৮ শতাংশ ভোট।

আগামী ৫ মার্চ সুপার টিউসডের প্রাথমিক লড়াইয়ে অংশ নেবেন ট্রাম্প ও হ্যালি। সেখানে ১৫ অঙ্গরাজ্যের রিপাবলিকান নেতারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে লড়বেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension