
আমি মায়াবিনী, আমি মায়াবতী
আমি রমণীয়, আমি কুৎসিত
আমি আঁধার, আমি জ্যোতি
আমি লাজুক, আমি নির্লজ্জ
আমি তমসা, আমি ভরসা
আমি সম্পদ, আমি আপদ
আমি কুহুকিনী, আমি সুহাসিনী
আমি মুক্তি, আমি বন্ধন
আমি লাঞ্ছিতা, আমি অদ্বিতীয়া
আমি পূর্ণিমা, আমি অমাবশ্যা
আমি ঘৃণা,আমি শ্রদ্ধা।
আমি সৃষ্টি, আমি ধ্বংস।
আমি কলঙ্কিনী, আমি নিস্পাপ
আমি মিলন, আমি বিচ্ছেদ
আমি অভিশাপ, আমি আশীর্বাদ
আমি প্রশংসা, আমি কুৎসা
আমি কল্পনা, আমি বাস্তব
আমি হৃদয়হীনা,আমি স্নেহময়ী
আমি শ্লীল, আমি অশ্লীল
আমি প্রেরণা, আমি বোঝা
আমি নিষ্ঠুর, আমি মমতাময়ী
আমি অবাধ্য, আমি বাধ্য
আমি মায়া, আমি ছায়া
আমি কন্যা, জায়া, জননী
আমি মহিয়সী
আমি নারী।



