কবিতাসাহিত্য

কারিগর

শাহানাজ শিউলী


কত দিকে আছে দেখি কত কারিগর
ইট, পাথরে নকশা করা আছে কত ঘর।
সোনা,রূপা, তামার উপর খোদাই করা কত,
কেটে কেটে নকশা বানায় বাবুই পাখির মত।

কাদার তালে কুমোর বানায় হাড়ি-পাতিল, গা
কামার বানায় লোহা দিয়ে কুড়াল, বটি, দা।
শিল্পী আঁকে পাহাড়, নদী, ফসল ভরা মাঠ,
নকশা কেটে ছুতোর বানায় ময়ূরপঙ্খী খাট।

মা, বৌ, ঝি হাতে বানায় হরেক নকশি কাঁথা
লেখক, কবি লেখেন বইয়ে কত জীবন কথা।
যন্ত্র দিয়ে তৈরি করে মানুষ, রোবট, গাড়ি,
শূন্যপানে প্লেন ওড়ে মাটির পরশ ছাড়ি।

দেহের ভিতর আছে কত যন্ত্রপাতির ঘর
অচল হলে সচল করে দক্ষ কারিগর।
মাটির অতলগহীন থেকে আনে বিভব-ধন,
দেশ-জনতার শুভকামী এরাই আপনজন।

যাদের দানে বিশ্বটা আজ খুলে দিছে দ্বার
সকল সময় মনে রাখি স্মরণ করি তার।
আঁধার ঢেকে আনলো যারা এমন আলোর দিন,
শোধ হবে না এ জীবনে কারিগরের ঋণ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension