
রাজীব হাসান
যুদ্ধ বন্ধে কত অনুরোধ ছিল
পশ্চিম বিশ্বের নেতাদের কাছে তারা কর্ণপাত করেনি
অসহায় নিরীহ মানুষকে বোমা আর গোলার
আঘাতে ঝলসে দিয়েছে দিনের পর দিন
গুঁড়িয়ে দিয়েছে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু
তবুও তারা বন্ধ করেনি নিরীহ মানুষ হত্যা।
রাতের আধারে ঘুমন্ত মানুষের ওপর বিমান হামলা
মুহুর্তের মধ্যে সুন্দর নগরী ধ্বংস হয়ে যায়
আর তারা বলে জঙ্গী নিধনে নেমেছে
নেমেছে অবৈধ রাষ্ট্রকে পূর্ণতা দান করতে
কিন্তু তারা ব্যর্থ মুজাহিদের কাছে
দিনের পর দিন সীমান্তে মার খাচ্ছে হারাচ্ছে জনবল।
আর আজ তারাই যুদ্ধ বন্ধের জন্য আকুতি করে
নিরীহ হাজার হাজার মানুষ মেরে আজ চায় শান্তি
যাতে নিজেদের জনবল হারাতে না হয়
এ যুদ্ধ এবার বন্ধ হবার নয় তাই যুদ্ধ চলবে
যতদিন না পূর্ণ স্বাধীনতা অর্জিত না হয়
ততদিন চলবে যতদিন পূর্ণভূমি দখল মুক্ত না হবে।



