
আব্দুল্লাহ আল মামুন রিটন
যেখানে ঘাসের গোড়ায় দূষিত পানি
সেখানেই কিছু পোকাদের বসত বাড়ি
বাতাসেও যেন ছড়িয়ে পড়ে ঘৃণ্য গন্ধ
ওখানে সবুজেরা ঠিক গাঢ় নয়, হলদে।
তৃণমূল যখন ঘুণে ধরা, ঝিমোতে থাকে
তখন সেখানেও জেঁকে বসে দুষ্ট রাজা
মুক্তির টিমটিম বাতিটাও পোকার ভয়ে
কাঁপতে থাকে অপরাধী আসামির মতো।
সেখানে ভালোর আলো লুট হয়ে যায়
স্টোর হতে থাকে কিছু বিপথগামীর ঘরে
বাকিটা অন্ধকার, দিশা সাহীন মুক্ত চিন্তা
ঠিক সোজা হয়ে দাঁড়াতে পারে না স্বপ্ন।



