
ফারজানা ইয়াসমিন
আমি যে বড্ড একা সঙ্গীবিহীন ক্লান্ত শহরে,
একাই লিখে যাই সময়ের গল্প নির্ঘুম রাতের গায়ে।
কিছু কাব্য ঠাঁই নেয় জ্যোৎস্নার আলোয়,
কষ্ট করতে জয় বাঁচার জন্য একটা আশা তো চাই।
সবাই ছেড়ে গেলেও নীল আকাশটা আজও ছেড়ে যায়নি,
সবাই ভুলে গেলেও চাঁদটা আজ ঠিকই মনে রেখেছে।
সবাই কষ্ট লুকাতে জানে না পাথর করে মন,
বৃষ্টি হয়ে ঝরে যায় মেঘ হয়ে জমা হওয়া কত শত অভিমান।
মাঝে মাঝে রাতের আঁধারেও সুখ আসে চুপি চুপি,
মাঝে মাঝে বৃষ্টির জলে ভেসে আসে কিছু বাসি স্বপ্ন।
আমি রাতকে আপন করে ভাসাই চেখের জলে ভেলা,
চাঁদ এসে তার জ্যোস্নার আলোয় করে যায় দিশেহারা।



