কবিতাসাহিত্য

অদ্ভুতুড়ে নিবাস

তুহীন বিশ্বাস

হঠাৎ দেখি তোমার শহরটা বরফে ঢাকা;
ব্যস্ত অলিগলি সব নিথর, নিস্তব্ধ নিস্তেজ,
বিচ্ছিন্ন হয়ে গেছে বৈদ্যুতিক সংযোগও
ঠিক যেন অদ্ভুতুড়ে নিবাসে বন্দি তুমি।

সূর্যের দীপ্তি ছড়ায় না আর চিবুকে;
কুয়াশার চাদর গিলে খায় পূর্ণিমার চাঁদ,
দ্বিপ্রহরে অনুভূত হয় জীবন সন্ধ্যার স্বাদ
বন্দিশালার বালিশে একাকীত্বের যন্ত্রণা।

প্রকৃতির নিয়মে গলে যায় জমাট বরফ;
তোমার কাছে এখন একটা নতুন শহর,
যেখানে তুমি রিক্তবক্ষে দাঁড়িয়ে আছো
স্মৃতিগুলো জীবন্মৃত করেছে তোমায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension