বাংলাদেশ

বউকে নিয়ে পারিবারিক কলহ, বাবাকে বালিশচাপা দিয়ে দিয়ে হত্যা করল ছেলে

শ্বশুরবাড়ি থেকে বউকে ফিরিয়ে না আনতে রাজি না হওয়ায় বাবা তপন মিয়াকে (৭০) বালিশচাপা দিয়ে হত্যা করেন আনসার মিয়া। আনসারকে আসামি করে বড় ভাই কাউসার মিয়া মামলা করেন।

সোমবার (১৮ মার্চ) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের রুস্তমপুর গ্রামের এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্ত্রীকে নিয়ে দ্বন্দ্বের জেরে দীর্ঘদিন ধরে বাবা-মায়ের সঙ্গে কলহ চলছিল আনসার মিয়ার। প্রায়ই তিনি স্ত্রীকে মারধর করতেন। এজন্য তার স্ত্রী বাবার বাড়ি চলে যান। এক পর্যায়ে স্ত্রীকে ফিরিয়ে আনতে বাবা-মাকে চাপ দেন আনসার। কিন্তু বাবা-মা ছেলের বউকে ফিরিয়ে আনতে রাজি হননি। এনিয়ে সোমবার দুপুরে বাবার সঙ্গে কথা-কাটাকাটি হয় আনসার মিয়ার। একপর্যায়ে তাকে খাটের ওপরে ফেলে বালিশচাপা দিয়ে হত্যা করেন।

মোগলাবাজার থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। তার বড় ভাই মামলা করেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension