
এম. আবু বকর সিদ্দিক
আমি কচুপাতায় জমে থাকা জল বিন্দু নই,
নীলিমায় জেগে ওঠা ক্ষণিকের রঙধনুও নই।
আমি এ জমিনে গেড়ে বসা কেওক্রাডং।
এর প্রতিটা ধূলিকণার সাথে আমার সম্পর্ক।
যতদিন এ জমিন আছে ততদিন আমিও আছি,
সজীব কিংবা নির্জীব অবস্থায়। আমি অকুতোভয় সত্যের সৈনিক।
পশুত্বের আবাস ভেঙে মনুষ্যত্ব প্রতিষ্ঠা করাই আমার একমাত্র লক্ষ্য।
যদি ভেবে থাকো মুখের ফুৎকারে আমাকে উড়িয়ে দিবে,
তা ভাবতেই পার। কারণ, ভাববার স্বাধীনতা সবার জন্যই সমান।
হত্যার ভয় দেখাচ্ছ? এটাও ভাবনার বিষয় নয়।
কারণ, এটা বিধির বিধান ছাড়া সংঘঠিত হয় না।
একমাত্র স্রষ্টাই এর নিয়ন্তা। মৃত্যু সবার জন্যই সমান,
হয়ত তুমি আগে অথবা আমি আগে।



