
তুহীন বিশ্বাস
ইদানিং পোড়া গন্ধে ঘুম ভাঙে;
জীবনের ভুল দগ্ধ করে বারংবার
দর্পণে দর্শিত মুখশ্রী কুঁজোর চরিত্রে—
অপরাধের কুৎসিত চিহ্ন স্পর্শ করে।
অবহেলা কুঁকড়ে খায় জীবনের সুখ
স্তব্ধ বর্তমান কিংকর্তব্যবিমুঢ়;
পৌষের সর্বনাশে আলস্যের প্রতিধ্বনি
সর্বস্বান্ত হারাধনের ঠিকানা ধর্মশালা।



