
রাজীব হাসান
তোমাকে ভালো লাগে তাই ভালোবাসি
দূরে গেলেও বারবার কাছে ফিরে আসি
অনুভবে মিশে গেছে তোমার—ছোঁয়া
তুমি ছাড়া চারিদিক শুধু ধোয়ায় ধোয়া।
ভালোবাসি তাই অকারণে কাছে ডাকি
তুমি ছাড়া দূর হতে দূরে কিভাবে থাকি
বারবার তোমারে ডাকি কাছে আসতে
আর কিছু নয় কেবল শুধু ভালোবাসতে।
তোমারে ডাকি কারণে অকারণে যখন
ছুটে এসো কাছে তুমি আমার যখন তখন
ভালোবাসো তাই ভালোবেসে এসেছিলে
দুহাত ভরে ভালোবাসায় পূর্ণ গোলাপ নিলে।
অকারণে ডাকি ভালোবেসে দূরে দূরে থাকি
যখন সময় পাই তোমায় চোখে চোখে রাখি
ভালোবাসি তাই ভালোবাসা খুঁজে যাই
তোমারে সকাল সন্ধ্যা আমার মনেতে পাই।



