
ভিগানের দল
খুন করে সবুজ
রক্ত নেই বলে
গো চোখের কান্না নেই বলে
পোষা মুরগির ছটফটানি নেই তাই
সহজ খুন।
ভিগানের দল
মায়াবী খুব।
স্পর্শকাতর।
রক্তকাতর।
হৃদকম্পনে নরম প্রাণ।
যেনবা আরামে জাগা
একরত্তি ভ্রূণ।
অথচ,
এক করা শস্যদানাও
মিনিটে কাঁপে গুনে গুনে ১৭২ বার।
কত যে গোপন রক্তসায়র,
ভিগানের দল
তার রাখে না খবর।



