
আসাদুজ্জামান খান মুকুল
পাক হানাদার কাড়ে অধিকার বাংলার জনগণে,
পাকির শাসন হয়েছে ত্রাসন দহন জ্বলেছে মনে!
শেখ মুজিবুর তুলে দ্রোহে সুর স্বাধীন করব দেশ,
নিপীড়িত জাতি হও রণে সাথী অবিচার করি শেষ!
বাংলার বীরে উঁচু করে শিরে দিয়েছে তাতেই সাড়া,
জীবনের দানে প্রলয়ের তানে যুদ্ধে লড়েছে তাঁরা!
ঝরায়ে রক্ত পাকির তখত কাঁপায় দেশের বীরে,
শত্রু গুঁড়িয়ে ঝাণ্ডা উড়িয়ে স্বাধীনতা আনে নীড়ে।
তাঁহাদের দানে আছি হাসি গানে পেয়েছি স্বাধীন ধাম,
বীরদের স্মরি মম প্রাণ ভরি হৃদয়েতে রবে নাম।
স্বাধীনতা পেয়ে নাচে হিয়া গেয়ে শত্রুতে নাই ভয়,
এসো দেশবাসী!করি কাজ রাশি উন্নতি যাতে হয়!



