
বাংলাদেশ
রাজশাহী-বরিশালে পুনরায় নির্বাচনের দাবি বিএনপির
রূপসী বাংলা ডেস্ক:রাজশাহী এবং বরিশাল সিটিতে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
বিএনপির মহাসচিব বলেন, গতকালের সিটি নির্বাচনের ফলাফল আমরা ঘৃণাভরে প্রত্যাখান করছি। প্রমাণিত হলো এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, হতে পারে না। রাজশাহী ও বরিশালে নতুন নিবার্চনের দাবি জানাচ্ছি। বর্তমান কমিশন ও প্রধান নিবার্চন কমিশনের কঠোর সমালোচনা করে বলেন, তারা আবারও প্রমাণ করলেন নির্বাচন পরিচালনা করতে সর্ম্পূণ ব্যর্থ হয়েছেন।



