
এতটাও মনে পড়ো না যেন
রাতে ঘুমাতে না পারি
সকালে লাল চোখ দেখে জানতে চাইবে লোকে
ইস্ তোমার প্রেমে নিলাম হয়ে যাবো
একবার তুমি কথা দাও
আমি তোমার হয়ে যাব।
এতোটাও কাছে এসো না যেন
চলে গেলে সইতে না পারি
এলোমেলো চুল ছেঁড়া কাপড়ে পাগল না বলে লোক
ইস তোমার প্রেমে পাগল হয়ে যাবো
একবার কথা দাও শুধু
আমি তোমার হয়ে যাব।



