কবিতাসাহিত্য

তুমি একটি সুখপাঠ্য কবিতা

সাজু কবীর

‘মন’টির ভেতরবাড়ির নিকানো উঠোন
পাখ-পাখালির কল্লোলিত উদ্দীপন
ফুলে-ফলে নুয়ে পড়া গাছেদের প্রশান্তি-বুনন
আমাকে আলগোছে ইশারা করে…
পাশে থাকা নিস্তব্ধ পুকুরের কাকচক্ষুর
মতো জল আমাকে ভীষণ টানে…
আমি সাঁতার কাটতে থাকি-রাত হয়ে যায
চাঁদ নেমে আসে জলে…
চাঁদ ধরতে গিয়ে ধরি বড় চাঁদ ‘তোমাকে’
তুমি বললে চলো হাত ধরাধরি করে
এবার হিমালয়ে উঠি-ওখানেই সব জয়…
সেই থেকে তুমি আমার আবৃত্তিতে
একটি সুখপাঠ্য কবিতা…

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension