
শাহজালাল সুজন
ঝড়ের দিনে আম কুড়াতে
অনেক মজা লাগে,
ঝুড়ি হাতে খোকন সোনা
ছুটে ফলের বাগে।
গগন টুটে বজ্র আওয়াজ
ভেসে আসে কানে,
ভয়ের চোটে কান্না করে
ভেজা দুচোখ পানে।
আকাশ থেকে খসে পড়ে
সূর্য মামার হাসি,
হিরক জ্যোতি পরশ মেখে
পরায় যেন ফাঁসি।
চাঁদ মামাটা অনেক ভালো
থাকে অনেক দূরে,
ঝড়ের দিনে আসে না তো
ভয়টা দেয়না ছুঁড়ে।
ফলের ঝুড়ি কাঁধে নিয়ে
খোকন যাবে বাড়ি,
পথের ধারে আমের গাছটা
পাতছে যেন আড়ি।



