আনজানা ডালিয়া
ছোট্ট ওই কদম গাছটা
কিশোর কাল পার হয়নি হয়ত
কোনও কলি আসেনি,
কোনও ফুল ফোটেনি,
তাতে কি,
বিশাল এলাকা জুড়ে ছায়া হয়ে দাঁড়িয়ে আছে।
আমি সেই শীতল ছায়ায় দাড়িয়ে অপেক্ষা করি তোমার জন্য।
তুমি এলে,
পাশাপাশি বসে কাটিয়ে দিতে পারি জীবন এই ছায়ায়।