কবিতাসাহিত্য

পথ পথিকের দল

এম এ জিন্নাহ

দিন সব কেটে গেল শহরের গলিতে;
টুকিটাকি ছাইপাঁশ কত কিছু থলিতে।
বুক ভরা আলো আশা জমে থাকে নয়নে;
মোড়ে মোড়ে কেটে যায় অবহেলা চয়নে।

পড়ে থাকা কিশোরেরা ভালো চায় বাঁচতে;
তারা চায় ফুলে-মূলে ভালো হয় হাসতে।
সমাজের কালো চাপে পাপ যেন বস্তা;
তড়িঘড়ি খেয়ে মরে, যেন সবই সস্তা!

কাঁদো কাঁদো স্বর বেয়ে পড়ে শুধু রক্ত;
বহুদিন পিঠ ঠেকে হয়ে গেল শক্ত।
ভেতরের কথাগুলো মিলে গেলে বলবে;
অভাবের টানাটানি, তবু তার চলবে।

বাঁকা চোখে অভিশাপে তিলে তিলে মারছে;
সময়ের তাল-ঝালে তারা যেনো হারছে!
হার নয় হার নয় সমাজের রত্ন;
ঠিকঠাক হয়ে যাক সকলের যত্ন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension