
আসাদুজ্জামান খান মুকুল
বাবা আমার নয়নমনি
আঁধার ঘরের আলো,
এই জগতে বাবা বিহীন
যায় না থাকা ভালো!
তিনি হচ্ছেন জীবন মাঝে
বৃক্ষ রূপের ছায়া,
ঝড়-ঝঞ্ঝাতে আগলে রাখেন
দিয়ে স্নেহ মায়া।
বাবার ত্যাগ আর নিষ্ঠাতে আজ
মানুষ হলাম আমি,
তাইত তিনি আমার কাছে
হীরার চেয়ে দামি!
বাবা হলেন পথপ্রদর্শক
সুখে থাকার আশা,
তাঁহার জন্য আছে আমার
হৃদয়পুরে বাসা।
সংসারের দায় ভুলে থাকি
বাবার পাশে থেকে,
বেঁচে আছি তাঁহার দেওয়া
ভালোবাসা মেখে!



