
আনজানা ডালিয়া
আমার কোনো বাড়ি নেই,
মেয়েদের নাকি কোনো বাড়ি থাকে না,
বাবার বাড়ি, স্বামীর বাড়ি, আর কবর বাড়ি।
আমার যদি একটা বাড়ি থাকত,
ছোট্ট একটা বাড়ি,
রাধাচূড়ার গাছ দিয়ে গেট বানাতাম,
ছোট্ট একটা পুকুর থাকতো,
তার পাড়ে কৃষ্ণচূড়া
আর গন্ধরাজ লেবু গাছটা থাকত
আমার রুমের জানালার পাশে।
সদর দরজায় দিতাম দুটো রঙন
আমি বসে রঙনের রঙ বদলের খেলা দেখতাম।
হাতে বোনা সুতোর দোলনা ঝুলাতাম
ওই কৃষ্ণচূড়ার তলায়।
দখিনা হাওয়া ছড়িয়ে দিতো
কৃষ্ণচূড়া পাপড়িগুলো আমার গায়ে।
আমার কোন বাড়ি নেই
গাছ লাগানোর, পরিবেশ বাঁচানোয় আমি অক্ষম।
তিনি তো লেখেন না। লেখে তোমার নিস্পাপ জামাই লোক।



