
আব্দুল্লাহ আল মামুন রিটন
প্রতিদিন কিছু মৃত্যুকে স্বেচ্ছায় মেনে নিতে হয়
ভেতর থেকে ভেতরেই সমাপ্ত করি লাশের দাফন
আমার ভেতরেই রোজ মরে বিকলাঙ্গ বিবেকগুলো
জেগে থেকেও ঘুমের ভান করে ঝিমোতে থাকি
দৈনিক দেখেও না দেখেই পার হই জীবনের পথ
বেঁচে থাকার, টিকে থাকার এই নিয়মিত নাটকে
জীবনকে বেঁধে রাখি সাজানো ফাঁদের ফাঁকে
নিত্যদিন দাফন করি মূল্যবোধের গোপন লাশ
ফ্যালফ্যাল করে চেয়ে থাকি নতুন ভোরের দিকে।



