কবিতাসাহিত্য

ভালোবাসার গোপন উৎসব

ফারজানা তুলি

একটা উৎসবের আয়োজন করো,
এই মাতমের দিন ফুরালো বলে বলে আর ফুরায় না,
আলো ঝলমল করে তোলো চারিদিক,
নিকষ কালো আঁধারের বুকে ঘর বাধা যায় না।
পলি মাটিতে ছেয়ে গেছে,
বিস্তৃত ঐ ভালোবাসার সমুদ্র,
খনন করে দাও,
নয়ত একটা খরস্রোতা চঞ্চলা নদী উপহার দাও,
সমুদ্রের বুকে না হোক
স্রোতবাহী নদীর বুকেই না হয় ভাসাবো ভালোবাসার তরী!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension