শাহজালাল সুজন
পুব আকাশে রবির কিরণ
ছড়িয়ে দেয় আলো,
ধানের শীষে শিশির বিন্দু
দেখতে লাগে ভালো।
এই দেশেরই মুক্ত বাতাস
শীতল করে মন,
মেঠো পথে রোদের ছায়ায়
কাটে মধুর ক্ষণ।
আঁচল ঘেরা মায়ের কোলে
বহে অনেক নদী,
কলকল ধ্বনি বাজে কানে
ছুটে নিরবধি।
মায়ের মতোই আগলে রাখে
আমার দেশের মাটি,
সবুজ শ্যামল মায়ের হাসি
যেন সুখের ঘাঁটি।
স্বাধীন ভাবে চলি মোরা
নেইতো রূপের শেষ,
কোথাও খুঁজে পাবে নাকো
আমার প্রিয় দেশ।



