
আনজানা ডালিয়া
আমি বোবা বধির,
কানে শুনিনা,
চোখে দেখিনা,
কার কাঁধে কে কাঁঠাল ভেঙে খেয়েছে দেখিনি।
তুমি যে দেখেছ সব তাও আমি দেখিনি,
আমার কথা বলার অধিকার নেই
ঠাস করে কিসের আওয়াজে কান নষ্ট হয়েছে
কত মায়ের বুকে রক্তক্ষরণ হচ্ছে তাও গুনিনি
আমি শুধু জানি আলুর দাম বেড়েছে
পেঁয়াজ কিনতে হবে পোয়া মেপে।
আর মাছ,মাংস তো স্বপ্নের ছায়া
কার জন্য,কিসের জন্য তুলে রাখবো সন্মান মায়া।



