
মূল: চার্লস বিউকসকি
অনুবাদ: টিটো মোস্তাফিজ
চোখে গুলি, মগজে গুলি, পাছায় গুলি
নাচে ফুল নিক্ষেপের মত গুলি।
হাত নিচে রাখা অবস্থায় মৃত্যুর মত বিস্ময়কর
গবেট জীবনকে বিশ্বাস দেয়ার মত বিস্ময়কর
হাসি নিমজ্জিত হবার মত বিস্ময়কর
অনৈতিকতা ধ্রুব সত্যের মত বিস্ময়কর।
আমাকে অবশ্যই শীঘ্রই নিজের যুদ্ধ
ঘোষণা করতে হবে তাদের যুদ্ধের সাথে
আমার শেষ জমি টুকু দখলে রাখতে হবে
আমার শেষ জায়গাটা অবশ্যই রক্ষা করতে হবে
যা আমাকে আমার জীবন যাপন করতে দিয়েছে।
আমার জীবন তাদের মৃত্যু নয়
আমার মৃত্যু তাদের মৃত্যু নয়…
চার্লস বিউকসকির ‘আ চ্যালেঞ্জ টু দ্য ডার্ক অবলম্বনে।



