
আসাদুজ্জামান খান মুকুল
ঘুষ-দুর্নীতির রাহুগ্রাসে
মাতৃভূমি নিঃশেষ আজ,
দুর্নীতিবাজ উচ্ছ্বাস নিয়ে
দেশের বুকে করছে রাজ!
অস্পৃশ্যরা তখ্তে বসে
নিঃস্বের ত্রাণে করছে লুট,
সন্ত্রাসী আর চাঁদাবাজরা
এক প্লাটফর্মে বাঁধছে জুট।
জুলুমবাজির খেলছে খেলা
ছদ্মবেশী ডাকুর দল,
ব্যাভিচারীর নগ্ন উল্লাস
দৃষ্টে আসে চোখের জল!
আর কতকাল সইবে দহন
সত্য পথের পথিক গণ,
মাতঙ্গিনীর নৃত্য তুলে
দাও লাগিয়ে প্রলয় রণ!
প্রতিবাদের আগুন জ্বেলেই
আনতে হবে মোদের জয়,
সত্যপথের কাণ্ডারীদের
লড়তে আবার কীসের ভয়?



