
ছাত্র থেকে যেভাবে আল কায়দা নেতা হলেন লাদেন…
রূপসী বাংলা ডেস্ক:ওসামা বিন লাদেন, আল কায়দার শীর্ষ নেতা ছিলেন। কাঁপিয়েছেন পুরো বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাধারন মানুষ থেকে শুরু করে সরকার প্রধান আতঙ্কিত থাকতেন লাদেন ভয়ে। সেই লাদেন মারা গেছে সাত বছর পার হয়েছে। তবুও এখনো তাকে নিয়ে কমে নি মানুষের কৌতুহল।
সম্প্রতি দি গার্ডিয়ানকে সাক্ষাৎকার দিয়েছেন লাদেনের মা দাবি করা আলিয়া। তিনি বলেন, ‘সৌদি আরবের জেড্ডায় কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়ার সময় কট্টর ধর্মীয় মৌলবাদীদের সঙ্গে মেলামেশা শুরু করে লাদেন। আমি বারবার ওকে বলতাম মৌলবাদীদের থেকে দূরে থাকার জন্য। কিন্তু যতই বারণ করা হতো, ততই সে তার গতিবিধি সম্পর্কে গোপনীয়তা বাড়াতে শুরু করে।’
ওসামা মেধাবী ছাত্র উল্লেখ্য করে তিনি বলেন, ‘লাদেন অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। কিন্তু পড়াশুনোর বদলে সে ধর্মচর্চায় মেতে উঠেছিল। সে ভাল ছেলে ছিল, মৌলবাদীরা ওর সঙ্গে গোটা দুনিয়ার সর্বনাশ করল। আশির দশকে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে আফগানিস্তানে চলে যায় লাদেন। সেই লড়াইকে সৌদি সরকার বিশেষ সম্মানের চোখে দেখত। সৌদি সরকারও লাদেনকে সম্মান ও মর্যাদার চোখে দেখতো। তারপরই লাদেন হয়ে উঠলো সন্ত্রাসবাদী।’
লাদেনের আল কায়দা নেতা হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমার ছেলে ধর্মের অজুহাতে মানুষ মারবে, এটা স্বপ্নের অতীত। যখন জানতে পারি, মানসিকভাবে ভেঙে পড়েছিলাম।’



