
চতুর্দিকে চতুস্পদের বাড়ছে খিদে
আধখোলা পিঠ ইন্ধন দেয় ধর্ষণে
পিশাচ ওরে,কবে এবার বুঝবি তোরা
জন্মটা তোর ওই জমির ই কর্ষণে।
মোমের বাতি ছেড়ে সমাজ মশাল জ্বালো
তোমার ঘরেও ছোট্ট ছেলে হচ্ছে বড়
শেখাও তাদের মেয়ে মানে শুধুই ‘মানুষ’
‘দেহ’ এবং ‘খাদ্য’ ভাবা ত্যাগ করো।
হয়ত কিছু সময় আছে তোমার হাতে
সিঁদুরে মেঘ ওই দেখা যায় পশ্চিমে
না যদি আজ ঘরের ছেলে মানুষ করো
আগুন, তোমার ঘরও নেবে ঠিক চিনে।



