
আনজানা ডালিয়া
নীরবতার ভেতরে রয়ে গেছে তোমার চাওয়া সব উত্তর,
দীর্ঘ নীরবতা তোমার চেনার পথ সাজাবে
দাঁড়াও আয়নার সামনে,
প্রশ্ন করো
একমাত্র আয়না তোমায় ছল করবে না
মিথ্যে বলবে না।
সত্যিটা সাজিয়ে দিবে সুন্দরের আলনায়
লুকানো যায় না ভালোবাসার স্বরলিপি
এটুকু-
বুঝেও অভিযোগ করো
দেখেও দেখ না হৃদয়ক্ষরণ
দাঁড় করালে মনের কাঠগড়ায় ।



