
জসীম উদ্দীন মুহম্মদ
সন্ধ্যারাতে ধূপছায়া হয়ে পুড়ছে
প্রতিক্ষণের স্বার্থশূন্য খোরাক হৃদয়ের মহল
আজ আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে
চর্তুর্দিকে কেবলমাত্র অমানিশার আক্রোশ
তুমি ছাড়া আমার সমস্ত রাজত্ব ঘিরে,
হঠাৎ ভেসে আসছে পাখিদের আহাজারি
বেওয়ারিশ কুকুর চিৎকার করছে একটানা
খিড়কির ওপাশের অসীম শূন্যতা দলেদলে
ঢুকছে আমার মনের চোরা অলিগলিতে,
বাহানা খুঁজছে তোমার জায়গা দখল করতে।
আমার প্রতিটি শ্বাস-প্রশ্বাসে যার নামটা
স্পন্দন যার আকুতি বারবারেই করে যায়
আমার নিঃশ্বাসের সবটুকু বিশ্বাসে তার অস্তিত্ব।
সেই স্থানটুকু কেউ নিবে? এতোটাই দুঃসাহস!
যদি আমৃতুয অন্ধকারে কারাবন্দী থাকি,
তবুও তোমার অধিকার কাউকে নিতে দিবো না
হোক সুখের উৎসব কিংবা পূর্ণতার মহামারি।
কি অদ্ভুত দেখো,জ্বলে নিঃশেষ প্রেম!
একদিন হয়তো একেবারে ভম্ম হবে বাকিটুকু
এক ধ্বংসস্তূপে পরিণত হবে সর্বাঙ্গ মুহুর্তে
আমার মনটা শুধু রয়ে যাবে সেদিনও অক্ষত,
অবিলম্বে ঢুকে যাবে তোমার হৃদয়ের ফার্নেসে,
আমাদের সকল দূরত্বের অবসান ঘটিয়ে।



