
তুহীন বিশ্বাস
মাঝেমধ্যে স্মৃতিরা জমা হয় পুরনো ভাগাড়ে
অবেলার পাপবোধ দুর্গন্ধ ছড়ায় অস্থিমজ্জায়,
নেশাতুর কীট ছিন্নভিন্ন করে বর্তমান নকশা
সময় থমকে যায় অনুশোচনার অভিধানে।
অনিষ্ট মোচনের চেষ্টায় বিতর্কিত বিমূর্ত মন
জীবন অমীমাংসিত থাকে কণ্টকাকীর্ণ পথে,
বুকে জমাট রক্তের স্থায়ী অবিশ্বাস্য সমাধান
হয় বিভৎস জীবনাবসান, নয়তো পরিত্রাণ।



