
কনক কুমার প্রামানিক
মাঠ-ঘাট বাড়িঘর
ভেসে যায় বন্যায়
থই থই চারিপাশ
পানিতে ডুবে যায়।
আমনের ভরা ক্ষেত
তলে যায় অতলে
বানভাসি মানুষেরা
কেঁদে যায় আঁড়ালে।
অনাহারে কাটে দিন
কষ্ট যে কমেনা
দিন দিন বান বাড়ে
কিছুতেই দমেনা।
কৃষকের মন ভাঙে
হৃদয়তে কষ্ট
মাঠে মাঠে শষ্য যত
হয়ে যায় নষ্ট।
রোগ ব্যাধি ছুটে আসে
দূষণেরই সাথে
মানবেতর জীবন
কাটছে দিন রাতে।



