প্রধান খবরযুক্তরাষ্ট্ররাজনীতি

অভিবাসী শিশুদের যৌনতায় জড়িয়ে পড়ার অভিযোগ ট্রাম্পের

অভিবাসী তিন লাখ ২৫ হাজার শিশু নিখোঁজ, মারা গেছে অথবা তারা যৌনদাসী হিসেবে কাজ করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এজন্য তিনি প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের প্রশাসনকে দায়ী করেছেন। পেনসিলভ্যানিয়ার জন্সটাউনে এক র‌্যালিতে এই অভিযোগ করেন ট্রাম্প। তিনি বলেন, অবৈধ ভাবে হাজার হাজার শিশু প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রে। তাদের এই করুণ পরিণতির জন্য দায়ী কমালা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোর অন্যতম পেনসিলভ্যানিয়া। সেখানে যে প্রার্থী নির্বাচনে ভালো ফল করেন, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সুযোগ তার পক্ষেই যায়। সেই লক্ষ্যকে সামনে রেখে ডনাল্ড ট্রাম্প মাঠে নেমেছেন। বলেছেন, বেআইনিভাবে প্রায় তিন লাখ ২৫ হাজার শিশু যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। এর কারণ, কেন্দ্রীয় কর্মকর্তাদের জবাবদিহিতা করতে হয়নি।

তার ভাষায়, নিখোঁজ এই তিন লাখ ২৫ হাজার শিশুর কথা ভাবুন। তাদের অনেকে মারা গেছে। অনেকে যৌনতায় লিপ্ত হয়েছে। এই দেশে সম্ভবত বিভিন্ন অংশে তাদের কেউ কেউ দাসী হিসেবে নিয়োজিত। এ জন্য তিনি বর্তমান প্রশাসনকে দায়ী করেন। ওদিকে হোমল্যান্ড সিকিউরিটির ইন্সপেক্টর জেনারেল জানিয়েছেন, ১৮ বছরের নিচে বয়সী তিন লাখ ২৩ হাজার শিশু অভিবাসন বিষয়ক কোর্টে শুনানিতে উপস্থিত হতে ব্যর্থ হয়েছে না হয় তাদেরকে নিরাপত্তা হেফাজত থেকে ছেড়ে দেয়া হয়েছে। পরবর্তী প্রক্রিয়ার জন্য তাদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেয়ার পর সঙ্গীহীন এসব অভিবাসী শিশুদের নিয়ে বিতর্ক দেখা দেয়। ওই সময় বাইডেন প্রশাসন কোভিড-১৯ সময়ের স্বাস্থ্যনীতির অধীনে এসব শিশুকে দেশ থেকে বের করে দেয়ার পরিবর্তে তাদেরকে যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমতি দেয়। বাইডেনের সহযোগীরা একে অধিক মানবিক হিসেবে বর্ণনা করেছেন। কিন্তু সমালোচকরা তা সোজাভাবে নিতে পারেননি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension