
সুশান্ত কুমার দে
কি ভাবছে, কি আঁকছে,খোকা পড়ছে বই
কি লিখছে,কি শিখছে, মাস্টার মশাই কই?
অংক কষে,নামতা বসে, হয়না তাতে মিল
ইংরেজিটা জটিল ভাষা, পিঠে পড়ে কিল।
কৃষি বিজ্ঞান, নাই সম্মান কৃষক টানে মই
খালে বিলে, চাষী,জেলে এদের নিয়ে বই।
সমাজে ক্ষীণ শৃঙ্খলা হীন একতাবদ্ধ হীন
ভূগোল শুধু গণ্ডগোল,পৃথিবীতে প্রতিদিন।
ধর্ম গুরু, চর্যা শুরু, তর্ক-বিতর্কেও গড়ায়
বিজ্ঞান বিশেষ জ্ঞান, আবিস্কারের লড়াই!
খোকার মন সারাক্ষণ ঘুরছে কি যে পড়ি
মাস্টার মশাই আগে চাই, মানুষটাই গড়ি!



