প্রধান খবরবাংলাদেশ

সাত দিনে পৌনে ২ লাখ মামলা, জরিমানা সাড়ে ৪ কোটি

রূপসী বাংলা ডেস্ক:চলমান ট্রাফিক সপ্তাহের গত সাত দিনে এক লাখ ৭৬ হাজার ৫৯৪টি মামলা দিয়েছে পুলিশ। পাশাপাশি জরিমানা করেছে ৪ কোটি ৪৯ লাখ ৯ হাজার ২২৩ টাকা। এ সময় ৪৬ হাজার ৭২৩ চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও তিন হাজার ৭৭৭ যানবাহন আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর থেকে। গতকাল শনিবার বিকেলে পুলিশ সদর দফতর থেকে পাঠানো বার্তায় জানানো হয়, ইতিবাচক ফলাফল আসায় ঢাকাসহ সারা দেশে আরো তিন দিন ট্রাফিক সপ্তাহ চলবে। সে হিসাবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত ট্রাফিক সপ্তাহ চলমান থাকবে।

সদর দফতর জানায়, গত ৫ আগস্ট থেকে শুরু হওয়া ট্রাফিক সপ্তাহের গত সাত দিনের অভিযানে যানবাহনের ফিটনেস, রেজিস্ট্রেশন এবং ট্রাফিক আইন অমান্যের ঘটনায় সারা দেশে এসব মামলা ও জরিমানা করা হয়।

চলমান ট্রাফিক সপ্তাহের কারণে ব্যাপক হারে ইতিবাচক ফলাফল পাওয়ায় ট্রাফিক সপ্তাহ ঢাকায় আরো তিন দিন বাড়ানোর ঘোষণা দিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। পরে চলমান ট্রাফিক সপ্তাহ আরো তিন দিন বাড়ানোর ঘোষণা আসে পুলিশ সদর দফতর থেকেও।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension