
শাহানাজ শিউলী
হাসি-খুশি পরিপাটি
থাকবো সবাই সারাক্ষণ,
স্বাস্থ্যবিধি মেনে চলে
সুস্থ রাখি দেহমন।
ভোরবেলার ওই সতেজ হাওয়ায়
করলে একটু হাঁটাহাঁটি,
বিশুদ্ধতায় রোগমুক্ত
জীবন পাবো নিটোল খাঁটি।
পরিমিত করব আহার
পান করব অধিক পানি,
ফলমূল আর শাকসবজি
সুঠাম দেহ গড়ে জানি।
তেল, চর্বি, মিষ্টি ক্ষতি
প্রোটিনটা রাখি ঠিক,
কার্বোহাইড্রেট কম খেয়ে
অসুখটাকে দেব ধিক।
নিয়মমাফিক ঘুম বিশ্রামে
শরীরটা সতেজ রাখি,
শরীরচর্চা খাদ্যাভাসে
সবাই সুস্থ থাকি।



