
শেখ মোমতাজুল করিম শিপলু
একহাত দেবে – না তুমি হায়!
দুই হাত এসো মিলাই,
ফুল দেবে ভাই বন দেব তাই
ঘুমন্তকে জাগাই।
প্রেম দেবে না বুক দেব কি!
নয়নের মূল কালো,
দেখলে তুমি দেখব আমি
ভুবন জুড়ে আলো।
দুঃখ যদি ভাগ না করো
কি ভাগ নেবো আমি,
চাইলে বিচার সত্য আচার
সবার জগৎ স্বামী।
পর না ভেবে ভাবলে আপন
মমতার হাত শিরে,
শত্রু তোমার কেউ নয় যেন
মিত্র সবাই ঘিরে।
মানুষ তুমি মানুষ আমি
ভেদাভেদ ক্যান করো,
হিংসা বিদ্বেষ অহং মনে
আগুনে তাই মরো।



