
কান দিয়ে শুনি, দু’চোখ দিয়ে দেখি
নাক দিয়ে শ্বাস টেনে, মৃত্যুকে রুখি,
চোখ গেলে অন্ধ, কান গেলে কালা
নিঃশ্বাস বন্ধ হলেই পড়ে সব তালা।
পায়ে শুধু পথ চলা, মুখে কথা বলা
পাকস্থলীতে খাদ্য পৌঁছে দেয় গলা,
খাদ্যনালী নিস্তেজ কখনো যদি হয়
পায়ের চলা, মুখে বলা হয় নয়-ছয়।
মাথার বুদ্ধি শুদ্ধি,স্নায়ুতন্ত্রের গঠন
ত্রুটি বিচ্যুতি ঘটলে মূর্চ্ছিত জীবন,
জীবনটা অতি সৌখিন শুধু বাহানা
একবার হারালে – ফিরে আসে না!
রূপ, রস, গন্ধ-দেহ মনের জৌলুস
বিবর্ণ হয় যদি- জীবনের নাই হুঁশ!
এই আছি, এই নাই -যান্ত্রিক ত্রুটি
কে এল, কে গেল- কিঞ্চিৎ ভ্রুকুটি!



