
এক
জুলাই চব্বিশ ভুলবো না
ভুলি নাই একাত্তর
তারুণ্য শক্তির সাথে
প্রয়োজন অভিজ্ঞতার।
দুই
রাজা যায় রাজা আসে
ডিম পাড়ে রাজহাঁসে
খায় নাকি বাগডাশে
রাজকবি কেন ফাঁসে?
তিন
কুটনীতি ইলিশের ঠেকে কৌটিল্যে
দাম শুনে গরীবের হয়ে যায় হিল্লে।
চার
রূপসীর ঐ হাস্যরসে
ভাবছে বসে ছোকরা কানাই
মাংসপেশি ছিল বশে
বাজতে গিয়ে থামে সানাই।
পাঁচ
সবজির সেঞ্চুরি, আমদানি কোটি ডিম?
ঝরে পড়ে শিউলি, শরতকালের হিম।



