কবিতাসাহিত্য

বিস্ময় নয়

রীনা ঘোষ


প্রতিশ্রুতি ভঙ্গে বিস্ময় জাগে না এখন আর,
নিরুত্তাপ মন শিখে গেছে কিভাবে প্রত্যাশাকে বশে রাখতে হয়।
খরস্রোতা মনও পাড় ভাঙ্গতে ভাঙ্গতে একসময় গতিপথ ভুলে দিকভ্রান্ত হয়,
দীর্ঘদিনের শৈবাল বুকে নিয়ে চলতে চলতে সেও আজ বড় ক্লান্ত, বড় স্থবির।
যখন মনখারাপের একঘেয়ে সাতকাহন অনুচ্চারিত থাকে,
তখন অভিযোগ অনুযোগ উদাসীন চাহনিতে
ধরা দেয়।
তবু আশ্বাসে থাকা,বিশ্বাসে থাকা…
শিকড় উপরে ফেলার আগে তার বিস্তার বুঝে নেয়াটা জরুরি।
আমি রসায়ন বুঝি না,
তবু জানতে ইচ্ছা করে পারিপার্শ্বিক চাপে মনের গলনাঙ্কও কমে বুঝি?

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension