
হাফিজুর রহমান
অনেকেই পছন্দ করেন না,
কেউ মনে করেন রাগ বেশি
কেউ-বা বলেন, বদমেজাজি;
কেউ কখনও দেখতে সুন্দর,
না না, একথাও বলার নয়,
বলতে পারেন, তা মোটামুটি।
এমন কাউকে, কে ভালোবাসে?
পছন্দের না হলে, কী করে হয়?
তা অবশ্য ঠিক, হতেই পারে।
এতে আমার কোন আপত্তি নেই,
কেন না, এই সংসার সাজানোর
সেই বিয়েটা, তা প্রেমেরই ছিল।



